মেসির পরের ম্যাচ কবে, কোন দলের বিপক্ষে
মেসির পরের ম্যাচ কবে, কোন দলের বিপক্ষে
লিগস কাপ জয়ের পর মেসিকে নিয়ে উদ্যাপন ইন্টার মায়ামির খেলোয়াড়দেরছবি: এএফপি‘এতটুকু ছাড় দেয় না!’
(পরপর তিনটি বড় টুর্নামেন্টে নিজেদের বিজয়ধ্বজা উড়িয়েছেন লিওনেল মেসিরা)
কথাটা ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাসের। লিগস কাপের ফাইনাল জয়ের পর মেসি কোথায় একটু ফূর্তির মেজাজে থাকবেন, মাঠের ভেতরকার বিষয়াদি নিয়ে ভাবনাচিন্তা কিছুক্ষণের জন্য হলেও দূরে সরিয়ে রাখবেন—তা না, আর্জেন্টাইন তারকা খুব বেরসিক। ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে নিয়ে মেসি যুক্তরাষ্ট্রে প্রথম শিরোপা জয় উদ্যাপন করেছেন ঠিকই, কিন্তু মাথায় পরের ম্যাচ নিয়ে ভাবনাও ছিল।
হোর্হে মাস তাই বলেছেন, ‘লিওনেল মেসি এরই মধ্যে বুধবার ইউএস ওপেন কাপের সেমিফাইনাল নিয়ে ভাবছে। সে এতটুকু ছাড় দেয় না!’
ছাড়? ৩৬ বছর বয়সী মেসির ক্যারিয়ারের অভিধানে পারফরম্যান্স নিয়ে এই শব্দের অস্তিত্ব নেই। মায়ামির সহমালিক বোঝাতে চেয়েছেন, এই বয়সেও মেসি কতটা পেশাদার! ক্লাবের পরের ম্যাচ নিয়ে ভাবছেন আরেকটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে। মজার বিষয়, ইউএস ওপেন কাপেও কিন্তু মায়ামির হয়ে মেসির শিরোপা জয়ের সুযোগ আছে। এর আগে ইউএস ওপেন কাপের পরিচয়টা দেওয়া যাক।
যুক্তরাষ্ট্রে এখন যতগুলো ফুটবল টুর্নামেন্ট হয়, এর মধ্যে ইউএস ওপেন কাপ সবচেয়ে পুরোনো। ১৯১৩–১৪ মৌসুমে প্রথম শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। অরল্যান্ডো সিটি বর্তমান চ্যাম্পিয়ন।

Comments
Post a Comment